কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২ জুলাই ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটিকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বরে ‘আমরা কিশোরগঞ্জ জেলাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ রেলযাত্রী অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয়, এটি জেলাবাসীর রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম। প্রতিদিন চিকিৎসা, শিক্ষা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে অসংখ্য মানুষ এই ট্রেনে যাতায়াত করেন। ট্রেনটির গন্তব্য জারিয়া পর্যন্ত বর্ধিত করা হলে যাত্রাপথ দীর্ঘ হওয়ার পাশাপাশি এর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় বা পরিবর্তন আসতে পারে। এতে কিশোরগঞ্জের নিয়মিত যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়বেন।

​বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ উপেক্ষা করে একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরগঞ্জবাসীর স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ট্রেনটিকে পূর্বের গন্তব্যেই (কিশোরগঞ্জ-ঢাকা) পরিচালনার জোর দাবি জানান তাঁরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​সমাবেশ থেকে কিশোরগঞ্জ জেলার ছয়জন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, জনস্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা যেন অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারে কার্যকর ভূমিকা রাখেন।

​কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, প্রভাষক ফরিদ আহমদ, ব্যবসায়ী আবু সাঈদ, সমাজসেবক মুরাদ ভুঁইয়া, স্বর্ণ ব্যবসায়ী মাসুদুজ্জামান প্রমুখ। কর্মসূচির মূল উদ্যোক্তা ও শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা তোফায়েল তপু জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই শান্তিপূর্ণ আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০