কিশোরগঞ্জে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর করল আশা - ayna247
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর করল আশা

কিশোরগঞ্জে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি উন্নতমানের কম্বল হস্তান্তর করেছে বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত আনুষ্ঠানিকভাবে এসব কম্বল গ্রহণ করেন।

কম্বল হস্তান্তর করেন আশা কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফজলুল হক মিন্টু। এ সময় আশা’র রিজিওনাল ম্যানেজার মো. মামুন আব্দুল গাইউম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, ব্রাঞ্চ ম্যানেজার তাজউদ্দিন আহমেদ, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল মজিদ, জাহানারা বেগম ও মো. ফারুক আহমেদ প্রমুখসহ আশা’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা’র বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের স্বত্ঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এছাড়া এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যও তিনি পরামর্শ দেন।

প্রসঙ্গত, আশা’র নিজস্ব অর্থায়নে ২০২৫ সালে সারাদেশের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০