কিশোরগঞ্জে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের জেলা কমিটির পরিচিতি সভা

হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. হিমেল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী ও এনামুল হক বাপ্পা, কুমিল্লা জেলার আঞ্চলিক আমীর সাইফুল ইসলাম এবং ময়মনসিংহ জেলা সভাপতি বাচ্চু মিয়া।

বক্তারা বলেন, বর্তমানে আমরা যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তা মূলত মানুষের তৈরি ভ্রান্ত জীবনব্যবস্থার ফসল। ব্রিটিশরা ২০০ বছর শাসন করে আমাদের উপর যে বিচারিক ও প্রশাসনিক কাঠামো চাপিয়ে দিয়ে গেছে, তা আমাদের ঈমান, শান্তি ও সম্প্রীতি ধ্বংস করেছে। এটা এমন একটি ব্যবস্থা যা শাসকশ্রেণিকে শোষকে পরিণত করে। এই ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া কখনোই মানুষের মুক্তি মিলবে না।

বক্তারা আরও বলেন, একমাত্র আল্লাহর দেওয়া বিধান বা তওহীদের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ পরিচালিত হলেই মানুষের জান-মালের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা সম্ভব।

পরিচিতি সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগ হেযবুত তওহীদের আইটি সম্পাদক সামিয়া আক্তার ডলি। এতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হেযবুত তওহীদের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০