পাকুন্দিয়ায় স্কুলজীবনের বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৪ এপ্রিল ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় স্কুলজীবনের বিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কয়েক বছর আগের এক তুচ্ছ ঘটনার জেরে সানি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। ​এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সানি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক সানির ওপর হামলা চালান। একই গ্রামের মফিজুলের নেতৃত্বে সানির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

​নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই থেকে তিন বছর আগে স্কুলে খেলাধুলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই সময় সানি মফিজুলকে একটি চড় মেরেছিলেন। পরিবারের দাবি, ওই ঘটনার জেরে মফিজুলের মনে ক্ষোভ ছিল। সেই পুরোনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে সানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, সানি গণঅধিকার পরিষদের শুভাকাঙ্ক্ষী। সে একই গ্রামের সন্ত্রাসী মফিজুলের ছুরিকাঘাতে নিহত হয়। সানি দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকতো। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার প্রায় ১৮ ঘন্টা চলে গেলেও খুনি মফিজুল এখনো গ্রেপ্তার হয়নি। তাকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ওই তরুণকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০