সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদের স্মারকলিপি - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১০ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদের স্মারকলিপি

জাতীয় সংসদের প্রথম অধিবেশন দেশের সব টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেওয়ার দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান করেছে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সংসদীয় গণতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। প্রতিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করলে সাধারণ মানুষ আইন প্রণেতাদের ভূমিকা সম্পর্কে সরাসরি অবগত হতে পারবেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল করিম নওশাদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সালমান সাকিব, জুলাই ওয়ারিয়র্স-এর সংগঠক সোহাস হাসান, জেলা ছাত্র মজলিস বাইতুল মাল সম্পাদক বরকতউল্লা এবং গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুদাসির তুসিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে কিশোরগঞ্জ সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মোঃ জগলুল হাসান চয়ন বলেন, “সংসদ জনগণের সম্পদ। সেখানে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কী আলোচনা হচ্ছে, তা দেখার অধিকার সবার আছে। আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি বেসরকারি চ্যানেলগুলোকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হোক।”

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং এটি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০