সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা - ayna247
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মহিদুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন প্রমুখ আলোচনায় অংশ নেন।
সেমিনারে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তিন ধরনের শুমারি পরিচালনা করে থাকে, যথা জনশুমারি, কৃষিশুমারি এবং অর্থনৈতিক শুমারি। ১৯৮৩ সাথে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত করা। এছাড়াও জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ; জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পে শ্রেণিবিন্যাস করা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের মৌলিক তথ্য সংগ্রহ করা এবং সে অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পরিকল্পনা কার্যক্রম প্রণয়ন।
২০২৪ এর অর্থনৈতিক শুমারিতে ইলেকট্রনিক পদ্ধতিতে ট্যাব এবং জিপিএস লোকেশনের মাধ্যমে ডাটা সংগ্রহ করায় ভুলের পরিমাণ কম ছিল। ২০১৩-২০২৪ সাল পর্যন্ত সময়ে বিভাগওয়ারী অন্তর্বর্তীকালীন প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৭৮ দশমিক ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২৩ দশমিক ০৪ শতাংশ। আমাদের অর্থনীতিতে সেবাখাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে।
সেমিনারে আলোচকগণ বলেন, টেকসই উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে জন্য বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই। পরিসংখ্যানের তথ্য-উপাত্তের মাধ্যমেই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন চিত্র প্রকাশ পায়। পরিসংখ্যানের তথ্য-উপাত্ত যত সমৃদ্ধ হবে, গবেষণা তত উন্নত হবে, সে মোতাবেক উন্নয়ন পরিকল্পনা তত সহজ হবে। গবেষণা ও রিপোর্টের উপর উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাবো। এজন্য সঠিকভাবে পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহ জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০