নির্বাচনের বিষয়ে জামায়াতে ইসলামী সিরিয়াস, ফেব্রুয়ারিতে অবশ্যই হতে হবে- জামায়াত নেতা আকন্দ - ayna247
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের বিষয়ে জামায়াতে ইসলামী সিরিয়াস, ফেব্রুয়ারিতে অবশ্যই হতে হবে- জামায়াত নেতা আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি সিনিয়র আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেছেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে মানুষের কাছে মেসেজ গেছে, ক্ষমতা যারা অপব্যবহার করবে তাদের জন্য এইটা গুরুত্বপূর্ণ মেসেজ। ভারত যদি আসামি ফেরত না দেয় কুটনৈতিকভাবে ভারত সমস্যায় পড়বে। জামায়াত নির্বাচনের ব্যাপারে আন্তরিক সিরিয়াস, ফেব্রুয়ারিতে অবশ্যই হতে হবে। জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করে কোন লাভ নেই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত তিনটি অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। ৫ ই আগস্টের পর একটি দলের অন্যায় জুলুমের পর বাংলাদেশের আপামর জনতা তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না। আইন মোতাবেক নিরপেক্ষ ভাবে বিচার করা হয়েছে।

মতিউর রহমান আকন্দ বলেন, মানুষের মনের ভাষা বুঝতে পারে না সে ব্যর্থ রাজনীতিবিদ। একটি দল মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে। সে দলের একগুঁয়েমির কারনে তাদের রাজনৈতিক আশাবাদ ব্যর্থ হতে চলেছে।

জামায়াতের দেশ পরিচালনার বিষয় তিনি বলেন, জামায়াত সরকার পরিচালনা করলে অর্থনীতির ক্ষেত্রে কোন সমস্যা হবে না। বিদেশি বিনিয়োগ আসবে। ভারত যেমন সহযোগিতা করতো তার চেয়ে বহু গুণ বিদেশীরা সহযোগিতা করবে। বিশ্বের বিভিন্ন দেশ সমূহের সাথে জামায়াতের সুসম্পর্ক তৈরি হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু: রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাও নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাও আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী সাইফুল্লাহ, এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কর্নেল (অব) ডাঃ জিহাদ খান, মাওঃ কবীর হোসাইন, মাওঃ শফিকুল ইসলাম মোড়ল, এডভোকেট শেখ রোকন রেজা, চাকসুর জি এস সাইদ বিন হাবিব, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, মাওঃ এম এইস লোকমান, মাও সানাউল্লাহ, মাওঃ এস এম ইউসুফ , এডভোকেট মোসলেহ উদ্দিন সুমন,মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল বারী রিয়াদী, মাওঃ আব্দুল হক, কারী মাও নজরুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে রুকনদের অংশগ্রহণে আলোচনা, ভোট গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়। এতে পুরুষ – মহিলা রুকনগণ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ সুশৃংখলভাবে সম্পন্ন হয়। ভোটে অধ্যাপক মোঃ রমজান আলী আগামী ২০২৬-২০২৮ সেশনের জন্য কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০