কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে।’ শনিবার বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও স্বাধীনতাবিরোধীরা দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায় এবং তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। তিনি বলেন, নারী শ্রমজীবীদের নিয়ে জামায়াত নেতাদের বক্তব্য অগ্রহণযোগ্য এবং ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করা হচ্ছে।
জনসভায় বিএনপি প্রার্থী বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট লুটের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
জনসভায় সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
মন্তব্য করুন