জানুয়ারিতে প্রবাসী আয় ৩.১৭ বিলিয়ন ডলার - ayna247
আয়না ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে প্রবাসী আয় ৩.১৭ বিলিয়ন ডলার

সদ্য শেষ হওয়া জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩৮,৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারির তুলনায় এই মাসে রেমিট্যান্স ৯৮.৫০ কোটি ডলার বেশি এসেছে। তখন প্রবাসী আয় ছিল ২১৮.৫০ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম ছয় মাসে দেশে এসেছে ১,৯৪৩.৬০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪৭.৪০ কোটি ডলার বেশি। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে, ঈদকে কেন্দ্র করে, ৩.২৯ বিলিয়ন ডলার।

মাসভিত্তিক রেমিট্যান্সের হিসাব (মিলিয়ন ডলারে):
জুলাই: ২৪৭.৭৮
আগস্ট: ২৪২.১৯
সেপ্টেম্বর: ২৬৮.৫৮
অক্টোবর: ২৫৬.৩৫
নভেম্বর: ২৮৮.৯৫
ডিসেম্বর: ৩২২.৬৬

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন ধরে রেমিট্যান্স বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকারের নীতিগত সহায়তা এবং প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচারণার ফলে এই প্রবাহ আরও বেড়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন, আসন্ন রমজান ও ঈদুল ফিতরের কারণে এই বৃদ্ধি এবং নতুন রেকর্ডের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০