মনের ভাবনা পড়ার কৌশল উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা - ayna247
অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনের ভাবনা পড়ার কৌশল উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা

মানুষের মস্তিষ্কের ভেতর নীরব চিন্তাভাবনা বা ‘ইনার স্পিচ’ (মনের কথা) শনাক্ত করার কৌশল উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির ক্ষেত্রে এটিকে একটি বড় অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে।

এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সেল বিজ্ঞান সাময়িকীতে। এই উদ্ভাবনের ফলে যেসব মানুষ কথা বলতে পারেন না, তাঁরা চিন্তাভাবনার মাধ্যমেই অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি যখন মনে মনে একটি নির্দিষ্ট শব্দ (যেমন একটি পাসওয়ার্ড) ভাবেন, তখন বিসিআই সিস্টেম সে চিন্তাকে অনুবাদ করা শুরু করে। এ প্রযুক্তির সাহায্যে ৭০ শতাংশের বেশি নির্ভুলতার সঙ্গে মনের ভাবনার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিসিআই প্রযুক্তি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সিস্টেমে মস্তিষ্কের যে অংশ শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেখানে সেন্সর স্থাপন করে এবং সেখান থেকে স্নায়ু সংকেত ডিকোড (পাঠোদ্ধার) করা হয়। এটি কৃত্রিম হাত নড়াচড়ার মতো কাজে সাহায্য করে। এখন পর্যন্ত বিসিআই প্রযুক্তি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের কথা বলার প্রচেষ্টাকে ডিকোড করতে পারত। ব্যবহারকারী যখন কথা বলার চেষ্টা করেন, তখন বিসিআই সে চেষ্টা থেকে উৎপন্ন মস্তিষ্কের কার্যকলাপকে ব্যাখ্যা করে, কম্পিউটারে টাইপ করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীর ও ক্লান্তিকর।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনিয়ামিন মেশেদে-ক্রাসা বলেন, যদি কাউকে কথা বলার চেষ্টার পরিবর্তে শুধু কথা ভাবাটাই যথেষ্ট হয়, তবে এটি তাঁদের জন্য সহজ ও দ্রুত হবে।

গবেষক দল অ্যামাইওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) বা ব্রেনস্টেম স্ট্রোকের কারণে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত চারজন রোগীর মস্তিষ্কে মাইক্রোইলেকট্রোড স্থাপন করেন। এই মাইক্রোইলেকট্রোডগুলো মস্তিষ্কের মোটর কর্টেক্স থেকে স্নায়ু কার্যকলাপ রেকর্ড করে। গবেষকেরা রোগীদের কিছু শব্দ মনে মনে ভাবতে বা বলার চেষ্টা করতে বলেন। তাঁরা দেখতে পান, কথা বলার চেষ্টা ও মনের ভেতরে কথা ভাবা—উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের একই অংশে উদ্দীপনা দেখা যায়, যদিও মনে মনে কোনো কথা ভাবলে তার মাত্রা তুলনামূলকভাবে দুর্বল থাকে।

গবেষক দল এই ‘ইনার স্পিচ’ ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে প্রশিক্ষণ দেয়। এক পরীক্ষায় দেখা গেছে, এই বিসিআই সিস্টেম ১ লাখ ২৫ হাজার পর্যন্ত শব্দভান্ডার থেকে মনের ভেতরে ভাবা বাক্যকে ৭৪ শতাংশ পর্যন্ত নির্ভুলতার সঙ্গে ডিকোড বা পাঠোদ্ধার করতে পারে।

গবেষক দলের প্রধান ফ্রাঙ্ক উইলেট বলেন, ‘বিসিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এই কাজ আমাদের আশা দিচ্ছে যে, একদিন স্পিচ বিসিআই যোগাযোগকে কথোপকথনের মতোই সাবলীল, স্বাভাবিক ও আরামদায়ক করে তুলবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০