জামায়াতকে ‘দুই নম্বরের দল’ বললেন ফজলুর রহমান - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ জানুয়ারী ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতকে ‘দুই নম্বরের দল’ বললেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী একটি ‘দুই নম্বরের দল’। তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করাই দলটির সবচেয়ে বড় সমস্যা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঘাগড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, সম্প্রতি দেশের প্রধান উপদেষ্টার বাংলাদেশকে ‘চোর-বাটপারের দেশ’ বলা বক্তব্যটি অনভিপ্রেত। তিনি বলেন, “ঘরের মালিক যদি নিজেই বলে তার ছেলেরা চোর—তা কখনো ভালো কথা হতে পারে না।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার দাবি, ভোটের দিন কারচুপির চেষ্টা হতে পারে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইসলাম ও গণতন্ত্র দুটিই ক্ষতিগ্রস্ত হবে। এ প্রসঙ্গে তিনি হেফাজতে ইসলামের আমিরের একটি বক্তব্য উল্লেখ করেন।

নিজের অসুস্থতার কথা জানিয়ে ফজলুর রহমান বলেন, গত ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাড়ি ফেরেন।

৭৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তাই শেষবারের মতো একজন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

ফজলুর রহমান বলেন, সংসদে গেলে তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলবেন। তিনি জানান, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরাঞ্চলকে একটি শান্ত ও নিরাপদ এলাকায় রূপান্তর করাই তার লক্ষ্য।

ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০