আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে - ayna247
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে

[ppsp_buttons]

মোঃ কামরুল ইসলাম। ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক৷ গত ৬ অক্টোবর সন্ধ্যায় ওই শিক্ষকের স্ত্রী রিমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানা পুলিশ। পরে গত ৭ অক্টোবর স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় কিশোরগঞ্জের আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে থাকলেও সহকারী শিক্ষক হিসেবে ওই স্কুল এন্ড কলেজে তিনি বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ২ নভেম্বর চাকরি বিধিমালা ২০১৮ এর ৩৯ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রিমা আক্তারের বাবা মোঃ বিল্লাল মিয়া। অভিযুক্ত মোঃ কামরুল ইসলাম মিঠামইন উপজেলার নবাবপুর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে কামরুল ইসলামের সাথে বিল্লালের মেয়ে মোছাঃ রিমা আক্তার স্মৃতির বিয়ে হয়। গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে ন্যামতপুর স্কুল এন্ড কলেজের আবাসিক বাসায় কামরুল ইসলামের প্ররোচনায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে রিমা আক্তারের বাবা বিল্লাল মিয়া বাদী হয়ে মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির ৩০৬ ধারায় করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদিকে থানা পুলিশ গত ৭ অক্টোবর মোঃ কামরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। মোঃ কামরুল ইসলাম ফৌজদারী মামলায় হাজতে যাওয়ায় তার বিরুদ্ধে চাকুরী বিধিমালা, ২০১৮ এর ৩৯ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে লিখিত অভিযোগ দায়ের করেন বিল্লাল মিয়া।

অভিযোগকারী বিল্লাল মিয়া বলেন, কামরুলের পরকীয়া সম্পর্কের কারণে পরিবারে কলহ লেগেই থাকতো। আমার মেয়ে মারা যাওয়ার আগে চিরকুটে সবকিছু লিখে রেখে যায়। ওই চিরকুটে লিখা ছিলো কামরুলের পরকীয়া প্রেমের সম্পর্কের কথা। আমার মৃত্যুর জন্য কামরুল দায়ী। আমি তার বিচার চাই।

ন্যামতপুর স্কুল এন্ড কলেজ সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম ২০২৪ সালের মে মাসে এনটিআরসি নিয়োগের মাধ্যমে যোগদান করেন। পরে বিএড প্রশিক্ষণ নিতে ২০২৫ সালের মে মাসে স্কুল এন্ড কলেজ থেকে ১ বছরের ছুটি নেন। তবে ন্যামতপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলছেন, ইতিমধ্যে কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহা মাকছুদা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০