হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি) আটক করেছে।
রবিবার দুপুরে শায়েস্তানগর এলাকা থেকে তুষারকে হেফাজতে নেওয়া হয়। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওসির উদ্দেশে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি তোলপাড় সৃষ্টি করে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনার ধারাবাহিকতায় তুষারকে আটক করে।
তুষার চৌধুরীর আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাহুবল উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
মন্তব্য করুন