কক্সবাজারে নয়ন সাধু হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৪ এপ্রিল ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে নয়ন সাধু হত্যা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

[ppsp_buttons]

কক্সবাজারে মন্দির সেবায়েত নয়ন সাধুকে পুড়িয়ে হত্যা, দেশের বিভিন্ন স্থানে মন্দিরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর এবং সংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা শহরের কালিবাড়ি মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এই কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলয় পাল আদর। জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নারায়ণ দত্ত প্রদীপ, জেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস ও জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি চন্দ্রা সরকার। এ ছাড়াও বক্তব্য রাখেন হিন্দু ছাত্র মহাজোট নেতা শাওন রায় বিজয়, অ্যাডভোকেট শুভ আচার্য, জয় কুণ্ডু, জয় বণিক, গৌরব চক্রবর্তী, নিলয় পন্ডিত, দ্বীপ সরকার আকাশ, শান্ত সরকার, রজত সাহা, সূর্য ঘোষ জয়, তুর্জয় প্রমুখ।

বক্তারা বলেন, কক্সবাজারে নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর ও জমি দখলের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এসব অপরাধের বিচার সাধারণ আদালতের পরিবর্তে দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান তারা। মানববন্ধনে আরও বক্তব্য দেন হিন্দু ছাত্র মহাজোটের নেতা শাওন রায় বিজয়, শুভ আচার্য, জয় কুণ্ডুসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

​কর্মসূচি শেষে কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার পরম চত্বরে গিয়ে শেষ হয়।

​উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকা থেকে নিখোঁজ হন মন্দির সেবায়েত নয়ন দাস। গত বুধবার (২২ এপ্রিল) পাহাড়ি এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০