জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই সরকার ও জনগণ: উপদেষ্টা আদিলুর - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৯ জানুয়ারী ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই সরকার ও জনগণ: উপদেষ্টা আদিলুর

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রক্তের বিনিময়েই জুলাই সনদ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এই সনদ কার্যকর করতেই সরকার গণভোটের সিদ্ধান্ত নিয়েছে এবং এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই জনগণ রায় দেবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরোধী শক্তি, তারাই মূলত গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। তবে দেশের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই তারা সেই অবস্থান স্পষ্ট করবে।

তিনি আরও জানান, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গঠিত বর্তমান সরকার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই জুলাই সনদ প্রণয়ন করেছে। এই সনদ বাস্তবায়নের পথেও জনগণকে সঙ্গে নিয়েই সরকার এগোচ্ছে। আগামী ১২ তারিখের গণভোটে সনদের পক্ষে জনসমর্থন প্রতিফলিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণভোট শেষে স্থানীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও সচেতন সিদ্ধান্ত নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচন-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে পুরো জাতি একসঙ্গে দাঁড়াবে—জুলাই সনদ, গণঅভ্যুত্থানের চেতনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। সভায় তিনি গণভোটের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

পরে তিনি কুলিয়ারচর, বাজিতপুর ও ভৈরব উপজেলায় গণভোটের প্রচারণা কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনের উদ্দেশে সফরে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০