ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক - ayna247
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।

আজ শনিবার সকালে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাঈদ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব পৌর শহরের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ৪ জুন বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও রেললাইনের পাথর নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে রেলওয়ে থানা-পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। পরে ভৈরব থানা-পুলিশ ও শহর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে রাত ১০টায় ভৈরব র‍্যাব ক্যাম্প, সেনাবাহিনীর সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষের সময় রেলওয়ে থানা, স্টেশনমাস্টারের রুমের জানালা ও টিকিট কাউন্টারের গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় ছয়টি দোকানও ভাঙচুর করা হয়। তা ছাড়া রেলওয়ে সিঁড়ির পাশে সুমন চৌধুরীর বাড়ি, দোকানসহ আরও কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনার পর আইনশৃঙ্খলা জোরদার ও পরবর্তী সংঘর্ষ এড়াতে ঢাকা রেলওয়ে ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর শুক্রবার সকালে রেলওয়ে থানা ও স্টেশন পরিদর্শন করেন ঢাকা রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িত লোকজন রেলওয়ে স্টেশন এলাকা দখল করে তাণ্ডব চালায়। তারা রেলওয়ে স্টেশন ও রেলওয়ে থানায় ব্যাপক ভাঙচুর করে। এ ছাড়া স্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে আসবাব ও মালামালের ক্ষতি করে। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো স্টেশন এলাকায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সাঈদ আহমেদ আরও বলেন, এই ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইউসুফ মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় স্টেশনে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০