টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে কিশোরগঞ্জে ব্র্যাক সীড-এর বিশেষ কর্মশালা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে কিশোরগঞ্জে ব্র্যাক সীড-এর বিশেষ কর্মশালা

[ppsp_buttons]

কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চার (গ্যাপ) অনুসরণের মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) জেলা শহরের ‘স্যাফ্রন ডিলাইট’ রেস্টুরেন্টের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

​ব্র্যাক সীড অ্যান্ড এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার জয়নুল আবেদীন তালুকদার। তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কৃষকদের এখনই গ্যাপ বা উত্তম কৃষি চর্যায় অভ্যস্ত হতে হবে। রাসায়নিকের যথেচ্ছ ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির দিকে ঝুঁকতে হবে।”

​ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সীড অ্যান্ড এন্টারপ্রাইজের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড এন্ড ক্রপ) মো. সেলিমুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল) মোহাম্মদ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড এন্ড ক্রপ) মোহাম্মদ খায়রুল ইসলাম এবং টিএসও (ভেজিটেবল) নিতাই গোপাল মালাকার।

​দিনব্যাপী এই কর্মশালায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৬৫ জন বীজ ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। এতে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্র্যাক সীডের উন্নত মানের ধান ও সবজি বীজের বৈশিষ্ট্য এবং কার্যক্রম তুলে ধরা হয়।

​আলোচনায় বক্তারা কেবল উৎপাদন বাড়ানোই নয়, বরং মাটির স্বাস্থ্য সুরক্ষায় উর্বরতা ও উপকারী ব্যাকটেরিয়া বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহারের আধুনিক কলাকৌশল ও অবকাঠামো নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​ডিলার ও রিটেইলাররা জানান, আজকের এই প্রশিক্ষণের ফলে তারা আধুনিক কৃষি পদ্ধতি ও মানসম্মত বীজ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন, যা মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০