দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট, ১১ জনের বিরুদ্ধে মামলা - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা-লুটপাট, ১১ জনের বিরুদ্ধে মামলা

[ppsp_buttons]

দলিল জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানার জেরে বাড়িতে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগে উঠেছে তাঁরই সৎ ভাই, ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ১১ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. জসিম উদ্দিন। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরে বিচারক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

ভুক্তভোগী জসিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের যুগিরখালি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন সৎ ভাই ফজলুর রহমান, জিল্লুর রহমান, ভাতিজা শান্ত মিয়া, চাচাতো ভাই মো. রফিক মিয়া, ইয়াসিন মিয়া, মোস্তফা, সৎ ভাই ফজলুর রহমানের স্ত্রী রাহিমা আক্তার, ভাতিজি সায়মা আক্তার, চাচার ভাই মোস্তফার স্ত্রী আছিয়া, সৎ ভাই জিল্লুর রহমানের স্ত্রী হিমা বেগম ও চাচাতো ভাই রফিক মিয়া স্ত্রী অনুফা আক্তার।

মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালে জসিম উদ্দিন তাঁর সৎ ভাই ফজলুর রহমানের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দলিল জালিয়াতির মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর জের ধরে গত ২১ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী জসিম উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

মামলায় উল্লেখ করা হয়, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও গাছপালা নষ্ট করেন। আসামিরা বাদী জসিম উদ্দিন ও তাঁর স্ত্রীকে ঘর থেকে টেনে বের করে মারধর করেন এবং তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টাও করা হয়।

বাদী জসিম উদ্দিনের দাবি, জমিজমা সংক্রান্ত দলিলপত্র, সুটকেসে রাখা ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬ আনা ওজনের স্বর্ণের চেইন লুট করা হয়েছে। ঘরের দরজা-জানালা, গাছপালা ও আসবাবপত্র ভাঙচুরে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শাহাদাত হোসেন মামুন বলেন, আদালতে মামলা দায়েরের পর বিচারক কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) শেখর রঞ্জন পাল এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি বলেন, দেখে জানাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০