বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট, জামায়াত ৩১.৭৬ শতাংশ - ayna247
আয়না ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট, জামায়াত ৩১.৭৬ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দল হিসেবে উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেয়েছে ৩.০৫ শতাংশ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২.৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২.০৯ শতাংশ ভোট। জাতীয় পার্টি পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা মোট ভোটের ৫.৭৯ শতাংশ পেয়েছেন। নির্বাচনে ছোট দলগুলোর ভোটের হার তুলনামূলকভাবে কম থাকলেও কয়েকটি আসনে তারা জয় পেয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত ফলাফল আইনানুগ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছে। ভোটের হার ও আসনভিত্তিক ফলাফলের ভিত্তিতে সংসদ গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম পরবর্তী সময়ে সম্পন্ন হবে।

নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। তবে নির্বাচন কমিশনের ভাষ্য, কোনো অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০