ভারতের স্পিকার, ভুটানের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের মন্ত্রীসহ সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন - ayna247
আয়না ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের স্পিকার, ভুটানের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের মন্ত্রীসহ সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি ঢাকায় আসছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রী আহসান ইকবাল। আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা।

এ ছাড়া যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা থেকেও প্রতিনিধি দল আসার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বার্তা দেওয়া হবে। নতুন সরকারের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার আগ্রহ জানাতেই এসব দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০