করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

[ppsp_buttons]

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের মারধরের শিকার হয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার (২২ জুন) উপজেলার বাইশকাহানিয়া ভাঙ্গিরচর এলাকার ডিএল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

​আহত শিক্ষার্থীর নাম মো. সাইজিদ হাসান (১৩)। সে ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র (রোল নম্বর ৩৩)। সাইজিদ করিমগঞ্জ উপজেলার পিটুয়া পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সোমবার ক্লাসে সাইজিদ হাসানকে শারীরিকভাবে আঘাত করেন। মারধরের একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

​শিশুটির মামা মো. সোপেল অভিযোগ করে বলেন, “শিক্ষক আবু বক্করের নির্মম আঘাতের কারণেই সাইজিদ জ্ঞান হারিয়ে ফেলে। আমরা এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”

​করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আল মোমেন জানান, চিকিৎসাধীন শিশুটির পিঠ ও কানে আঘাতের চিহ্ন (নীলাফোলা জখম) পাওয়া গেছে। এছাড়া শিশুটির মায়ের বরাত দিয়ে চিকিৎসক জানান, সাইজিদ আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

​এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবু বক্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

করিমগঞ্জ থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০