কিশোরগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৮ এপ্রিল ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

[ppsp_buttons]

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​বুধবার (৮ এপ্রিল) সকাল নয়টায় হজযাত্রীদের নিবন্ধন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব, হজের ধর্মীয় বিধিবিধান, করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া হজ এজেন্সি ও গাইডদের দায়িত্ব এবং হজযাত্রীদের জন্য মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

​প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) ড. মঞ্জুরুল হক। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী তরিকুল ইসলাম, হাব প্রতিনিধি মাওলানা হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা উমর ফারুক।

​প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, এবার কিশোরগঞ্জ জেলা থেকে সরকারি ব্যবস্থাপনায় ২৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪২ জনসহ সর্বমোট ৮৭১ জন হজযাত্রী রয়েছেন। তাঁরা যেন সুস্থ ও সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সে জন্য সভায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০