কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু - ayna247
admin
২ ডিসেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হুমাইরা আক্তার। তিনি স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তাফার ঘর থেকে খেলাধুলা করে ফিরছিল। এ সময় পরিবারের কেউ বুঝে ওঠার আগেই বাড়ির উঠান থেকে শিশুটিকে টেনে নিয়ে যায় শিয়াল। পরে খোঁজাখুঁজির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট হুমাইরাকে সবচেয়ে বেশি আদর করতেন বলে জানান তিনি।

শিশুটির ভাবী মর্তুজা বেগম বলেন, সন্ধ্যার নামাজের পর ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন, ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে।

শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড় ছিল। শিশুটির শরীরের অনেকটা খেয়ে ফেলছে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল জানান, প্রায় এক বছর আগেও একই এলাকায় শিয়ালের আক্রমণে আরও একটি শিশুর মৃত্যু হয়।

আরেক স্থানীয় বাসিন্দা মাহমুদ হাসান বলেন, আগে এলাকায় বনজঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এরআগে চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ২ বছর বয়সী ছেলে মো. আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল।

ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১০

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১১

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১২

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৩

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৪

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৫

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৬

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

১৮

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

১৯

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

২০