​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর গ্রামে এক ব্যতিক্রমী ও আনন্দঘন দৃশ্যের অবতারণা হয়েছে। টানা ৩০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে নতুন সাইকেল, হাতঘড়ি ও টুপি পেয়েছে ৩০ শিশু। কোমলমতি শিশুদের মসজিদমুখী করতে ও নামাজের প্রতি আগ্রহ বাড়াতে স্থানীয় যুবসমাজ এই প্রশংসনীয় উদ্যোগ নেয়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে লতিফপুর ইলিম সরকারের বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নতুন সাইকেল ও উপহার পেয়ে শিশুদের মুখে উপচে পড়া আনন্দ দেখা যায়।

​মসজিদ কমিটির সভাপতি ডাক্তার শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক ও রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বোরহান উদ্দিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম মাহাদী, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আলাউদ্দিন, আব্দুল আলিম, আজিজুল হক আরজু, আরিফুল ইসলাম লাদেন, ফয়সাল আহমেদ, আল মামুন, খাইরুল ইসলাম ও মুস্তাকিম রানা প্রমুখ।

লতিফপুর যুবসমাজের প্রতিনিধিরা জানান, আধুনিক যুগে শিশুরা যখন মোবাইল গেম আর ডিজিটাল স্ক্রিনে আসক্ত হয়ে পড়ছে, তখন তাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতেই এই প্রতিযোগিতার আয়োজন। শিশুদের এই অভ্যস্ততা আগামী দিনেও বজায় থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, আগামীতেও এই ধরনের ইতিবাচক ও উৎসাহমূলক আয়োজন অব্যাহত থাকবে।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় মুসল্লিরা যুবসমাজের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন সমাজের অন্যান্য এলাকার তরুণদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে এবং শিশুদের সুন্দর চরিত্র গঠনে বড় ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১০

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১১

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১২

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৩

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৪

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৫

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৬

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

১৮

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

১৯

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

২০