কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ফজলুর রহমান - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ফজলুর রহমান

[ppsp_buttons]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ফজলুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল ও যুগ্মসাধারণ সম্পাদক সুমেশ ঘোষ উপস্থিত ছিলেন।

এরপর দুপুর দেড়টায় ফজলুর রহমান মিঠামইনে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আব্দুল্লাহ-বিন-শফিকের কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন। এ সময় মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ মিয়া, জেলা বিএনপি’র সাবেক সদস্য আলমগীর সিকদার, উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।

এরপর বিকাল ৩টায় ফজলুর রহমান অষ্টগ্রামে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা’র কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন। এ সময় অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হোসান বাবু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ফজলুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই এলাকার জনগণ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই এলাকার মানুষের জন্য এই এলাকাকে একটি উল্লেখযোগ্য এলাকা হিসেবে, সবাইকে নিয়ে শান্তিময় একটি এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০