বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদ ৩২ কোটি টাকার, মামলা রয়েছে ৭৩টি - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৬ জানুয়ারী ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদ ৩২ কোটি টাকার, মামলা রয়েছে ৭৩টি

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: শরীফুল আলম নির্বাচনী হলফনামায় তাঁর অস্থাবর ও স্থাবর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ৩২ কোটি। তাঁর বার্ষিক আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৭১লাখ ১০হাজার ৫৪টাকা। তাঁর বিরুদ্ধে ৭৩টি ফৌজদারি মামলা বিবরণ উল্লেখ্য করা হয়েছে হলফনামায়। তাঁর স্ত্রী আশুরা আক্তারের নামে অস্থাবর ও স্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৩ কোটি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দাখিল করা হলফনামা অনুযায়ী, মো: শরীফুল আলম ২৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রোপ্রাইটর হিসেবে যুক্ত রয়েছেন। তাঁর ব্যবসার মধ্যে রয়েছে তৈরি পোশাক, আবাসিক হোটেল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট ও শিল্প খাত।

হলফনামায় সম্পদ বিবরণ অনুযায়ী মো. শরীফুল আলমের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংক আমানত, শেয়ার, সঞ্চয়পত্র, যানবাহন, স্বর্ণালংকার এবং আগ্নেয়াস্ত্র। এছাড়াও তাঁর স্ত্রী ও দুই সন্তানের নামে নগদ অর্থ ও বিনিয়োগ রয়েছে। তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবসা, চাকরি, বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা থেকে প্রাপ্ত ভাড়া, ব্যাংক আমানত এবং শেয়ার ও সঞ্চয়পত্রের মুনাফার কথা তিনি উল্লেখ করেন। স্ত্রী, দুই সন্তান ও নিজের নামে বার্ষিক আয় দেখানো হয়েছে।

মো: শরীফুল আলমের অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ৩০৫ টাকা। ন্যাশনাল ব্যাংক ও উত্তরা ব্যাংকে রয়েছে ৪১ লাখ ৮৬ হাজার ৪১৬ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানীর শেয়ারের পরিমাণ ১ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র এবং ক্রিপ্টেকারেন্সিতে বিনিয়োগের পরিমাণ ৭৫ লাখ ১৪ হাজার ৮৯০ টাকা। বাস, ট্রাক, মটরযান ও মোটরসাইকেল অধিগ্রহণমূল্য ২ কোটি ৩০ লাখ টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর অধিগ্রহন মূল্য ৯৫ হাজার টাকা। আগ্নেয়াস্ত্রে দেখানো হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা।

তাঁর স্ত্রীর আশুরা আক্তারের নামে নগদ অর্থ দেখানো হয়েছে ১ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৯০০ টাকা। ইউসিবি ব্যাংকে ২০ হাজার টাকা। বন্ড, ঋণপত্রে বিনিয়োগের পরমাণ ৮ লাখ টাকা। সোনা ও অন্যান্য ধাতুর অধিগ্রহন মূল্য দেখানো হয়েছে ২০ হাজার টাকা। এছাড়াও তাঁর নির্ভরশীলদের নামে নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকা।

হলফনামায় সম্পদ বিবরণ অনুযায়ী মো: শরীফুল আলমের স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমির পরিমান ১২২ শতক। যার অর্জনকালীন মূল্য ৮০ হাজার টাকা। আবাসিক ও বাণিজ্যিক ৪টি দেখানো হয়েছে। যার অর্জনকালীন মূল্য ৬ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩৩৮ টাকা। ২৩ টি বাড়ি/এপার্টমেন্ট দেখানো হয়েছে। যার অর্জনকালীন মূল্য ৫ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৯২ টাকা। স্ত্রীর আশুরা আক্তারের নামে ১টি বাড়ি/এপার্টমেন্ট দেখানো হয়েছে। যার অর্জনকালীন মূল্য ৯০ লাখ টাকা।

হলফনামায় মো. শরীফুল আলম তাঁর নিজের নামে ৭১ লাখ ১০হাজার ৫৪টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা। এছাড়াও তাঁর স্ত্রী আশুরা আক্তারের নামে ১০লাখ ৩০ হাজার ২৮০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৫৪ হাজার ৫৪২ টাকা। সম্পদের পরিমান দেখিয়েছেন তিনি ২ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।

তাঁর কন্যা নানজীবা সিদ্দিকীর নামে ৪লাখ ৭৬হাজার ৪০০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯ হাজার ৭০৯ টাকা। সম্পদের পরিমান দেখিয়েছেন ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৬৫০ টাকা।
তাঁর পুত্র ফাইয়াজ সিদ্দিকী শেহরানের নামে ৪ লাখ ২৮ হাজার ৯০০ টাকা বার্ষিক আয় দেখিয়ে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৯ হাজার ৯৯৪ টাকা। সম্পদের পরিমান দেখিয়েছেন ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ৭০০ টাকা।

শরীফুল আলম আয়ের উৎস হিসেবে এপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয়ের পরিমাণ ৫৬ লাখ ১৫ হাজার ৪১২ টাকা দেখিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৬৯ হাজার ৮২৩ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে আয়ের পরিমাণ দেখিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮১৯ টাকা। চাকুরি থেকে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮ লাখ টাকা। এছাড়াও নির্ভরশীলদের এপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় ১৯ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকা হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় মো: শরীফুল আলম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রোপ্রাইটর হিসেবে ইসলামি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইডিপিসি ও এবি ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৩১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৮৪০ টাকা ঋণ গ্রহণ করেছেন বলে দেখিয়েছেন। এবং বক্তিগত দেনা দেখিয়েছেন তিনি ১১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৪৫৭ টাকা।

হলফনামায় দেখা যায়, মো. শরীফুল আলম ১জানুয়ারি ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মো: ছিদ্দিক মিয়া। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি তাঁর স্থায়ী নিবাস। বর্তমানে তিনি ঢাকার উত্তরা মডেল টাউনে বসবাস করছেন। তাঁর স্ত্রী আশুরা আক্তার একজন গৃহিনী। কন্যা নানজীবা সিদ্দিকীকে ছাত্রী ও পুত্র ফাইয়াজ সিদ্দিকী শেহরানকে ছাত্র উল্লেখ করেছেন।। তাঁর শিক্ষাগত যোগ্যতা বি.এ (পাস)।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, শরীফুল আলমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা!

কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

মোবাইল চুরির অপবাদ, ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

১১

করিমগঞ্জে শিক্ষকের মারধরে জ্ঞান হারিয়ে মাদ্রাসাছাত্র হাসপাতালে ভর্তি

১২

হোসেনপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

১৩

“নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শফিকের ক্ষতবিক্ষত লাশ, উধাও বুকপকেটের সেই ৪০ হাজার টাকা?”

১৪

​‘কপিরাইট রেজিস্ট্রেশন মেধাসম্পদকে সুরক্ষিত রাখে’

১৫

কাঁঠাল নিয়ে কথা-কাটাকাটি, ছেলের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

১৬

সঠিক তথ্য-উপাত্তই টেকসই উন্নয়নের ভিত্তি: কিশোরগঞ্জে অর্থনৈতিক শুমারির সেমিনারে বক্তারা

১৭

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

১৮

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

১৯

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২০