“শীত ফেরার পূর্বাভাস, কতদিন থাকবে ঠাণ্ডা?” - ayna247
আয়না ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“শীত ফেরার পূর্বাভাস, কতদিন থাকবে ঠাণ্ডা?”

[ppsp_buttons]

মাঘ মাস শুরু হলেও চলতি সময়ে দেশে তীব্র শীতের উপস্থিতি তেমন চোখে পড়ছে না। উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় সকালে হালকা শীত অনুভূত হলেও দেশের পূর্বাঞ্চলে দুপুরের দিকে উষ্ণতার ভাব দেখা যাচ্ছে। বাড়তি তাপমাত্রার সঙ্গে কোথাও কোথাও বাতাস বইছে, ফলে আবহাওয়ায় বসন্তের আমেজ লক্ষ করা যাচ্ছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেশের কোথাও শৈত্যপ্রবাহের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি। রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৮, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী পাঁচ দিনে দেশজুড়ে কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় রাত ও দিনের তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে।

আজ সকাল ৯টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। আজ রাত ও দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন না-ও হতে পারে।

আগামীকাল ২ ফেব্রুয়ারি রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। ৩ ফেব্রুয়ারি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ ছাড়া ৪ ফেব্রুয়ারি রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ওঠানামা করতে পারে। ৫ ফেব্রুয়ারি রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের বেলায় সামান্য কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৪৫ শিক্ষার্থী পাচ্ছেন ‘মেধাবৃত্তি’ ও ‘অসচ্ছল মেধাবৃত্তি’

শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ করে গড়ে তোলার আহ্বান ইটনার ইউএনও মাখন চন্দ্র সূত্রধরের

নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ ছড়াতে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

​১১ বছরে ‘কালের নতুন সংবাদ’: কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা

তাড়াইলে নাশকতার মামলায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের আসামি করার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নান্দাইল চকমতি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলামের ইন্তেকাল

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. একরাম আহসান জুয়েল, ফুলেল শুভেচ্ছা

১১

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

১২

বাজার থেকে বাড়ি ফেরার পথে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

১৩

হামলার মামলা দুর্বল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলন অভিযোগ বাদীর

১৪

পা ভেঙে থমকে গেছে শিউলির ভ্যানের চাকা, পাশে দাঁড়াল জেলা প্রশাসন

১৫

কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৬

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭

১৭ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে কিশোরগঞ্জের নগুয়া পুকুর

১৮

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

১৯

কিশোরগঞ্জে ৪১৫ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

২০