কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক - ayna247
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ আরজু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​আজ রোববার (১৪ জুন) বিকেলে আরজু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

​গ্রেপ্তার আরজু মিয়া শোলাকিয়া সাহেব বাড়ির মোড় এলাকার আ. মান্নাফের ছেলে। পুলিশ বলছে, তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় হানা দেয়। পরে ঘর তল্লাশি করে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ আরজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। যুবসমাজকে রক্ষা ও জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ১৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার এক

ফাঁকা কক্ষের ভিডিও ধারণ করায় রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পুরস্কার হিসেবে গাছ পেয়ে উচ্ছ্বসিত জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী

কুলিয়ারচরে চুরির অভিযোগের পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ভিক্ষুকের বেশে এসে লাখ টাকা লুট, স্কুলছাত্র অচেতন

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

১০

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

১১

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

১২

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১৩

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

১৪

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১৫

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১৬

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১৭

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৮

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৯

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

২০