কুলিয়ারচরে চুরির অভিযোগের পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১১ জুন ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে চুরির অভিযোগের পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির অভিযোগ ওঠার ঘণ্টাখানেকের মাথায় একটি বহুতল ভবন থেকে পড়ে আকাশ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) রাতে কুলিয়ারচর বাজারের একটি শপিং টাওয়ারে এ ঘটনা ঘটে।

​নিহত আকাশ কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার জুয়েল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, চুরির অভিযোগে ধরা পড়ার ভয়ে ভবন থেকে লাফ দেওয়ায় অথবা অসাবধানতাবশত নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

​স্থানীয় কিছু বাসিন্দার দাবি, বুধবার রাত আটটার দিকে আকাশ কুলিয়ারচর মডেল মসজিদে প্রবেশ করে এসের পাইপ ও বৈদ্যুতিক তার চুরির চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে দেখে ফেললে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

​প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে আকাশ কুলিয়ারচর বাজারের ‘এস জামান টাওয়ারে’ প্রবেশ করেন। সেখানেও তিনি চুরির চেষ্টা করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এ সময় চারপাশের লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে এলাকায় শোরগোল পড়ে যায়।

​স্থানীয়দের ধারণা, ধাওয়া খেয়ে বা ধরা পড়ার ভয়ে আকাশ ওই বহুতল ভবনের ওপর থেকে নিচে লাফ দেন, অথবা নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বলেন, চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

​ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরস্কার হিসেবে গাছ পেয়ে উচ্ছ্বসিত জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী

কুলিয়ারচরে চুরির অভিযোগের পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ভিক্ষুকের বেশে এসে লাখ টাকা লুট, স্কুলছাত্র অচেতন

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

১০

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১১

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

১২

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১৩

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১৪

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১৫

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৬

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৭

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৮

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৯

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

২০