৩ মামলায় শেখ হাসিনার মোট ২১ বছরের কারাদণ্ড - ayna247
ডেস্ক রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মামলায় শেখ হাসিনার মোট ২১ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন মামলার রায় ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রায় পড়া চলছে।

এর আগে ২৩ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। এই তিন মামলায় কেবল রাজউকের সাবেক সদস্য (ভূমি ও স্থাপনা) মোহাম্মদ খুরশীদ আলম আত্মসমর্পণের পর কারাগারে রয়েছেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা, তাঁর দুই ছেলে-মেয়ে, ছোট বোন শেখ রেহানা ও তাঁর দুই ছেলে-মেয়ের নামে প্রতিটি ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার মধ্যে এই তিনটির রায় হয়েছে আজ।

এ ছাড়া শেখ হাসিনা, শেখ রেহানা ও রেহানার বড় মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে করা অপর একটি মামলার রায়ের দিন ধার্য রয়েছে আগামী ১ ডিসেম্বর। আজ যে তিন মামলার রায় ঘোষণা করা হয়েছে, সেগুলোর যুক্তিতর্ক শুনানি শেষে হয় ২৩ নভেম্বর। সেদিনই রায়ের এই তারিখ ধার্য করা হয়।

চলতি বছরের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এই তিন মামলাসহ ছয়টি মামলা করে দুদক। ২৫ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ৩১ জুলাই আদালত এই তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগপত্রে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের মামলায় তিনিসহ ১২ জন আসামি। আরেক মামলায় জয়সহ ১৭ জন এবং অন্য মামলায় পুতুলসহ ১৮ জন আসামি। প্রতিটি মামলায়ই শেখ হাসিনা এবং রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা আসামি। ছয় মামলার মধ্যে বাকি তিনটি মামলা ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ বিচারাধীন। এর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও অন্যদের বিরুদ্ধে করা মামলার রায়ের জন্য ১ ডিসেম্বর রায়ের দিন ধার্য রয়েছে।

অপর দুটি মামলা করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমির সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে। এ দুই মামলায়ও শেখ হাসিনা ও রাজউকের কর্মকর্তারা আসামি। এ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দিন ধার্য আছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তাঁরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​‘আমি এমডি নই, অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক’: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দাবি আদায়ের ‘চূড়ান্ত লড়াইয়ে’ সৈয়দ নজরুল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা, একাডেমিক শাটডাউনে স্থবির ক্যাম্পাস

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

​মোবাইল আসক্তি ভুলে টানা ৩০ দিন মসজিদে, জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৩০ শিশু

১৮ বছরের পরকীয়ার পরিণতি হত্যা, ১ বছর পর রহস্য উন্মোচন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ৭ পুলিশসহ আহত ২৫, রেলস্টেশন দখল, ৬ ট্রেন আটকা

প্যারালাইসিস কাটিয়ে উঠতে রোজ হাঁটতেন, সেই সড়কেই প্রাণ গেল ফেরদৌসের

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫

​‘বড়লোকের দোকানের এক্সটেনশন’ উচ্ছেদে মাঠে পুলিশ: কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করার অভিযান

১০

নারী কারারক্ষীর সঙ্গে কথোপকথন ভাইরাল: কিশোরগঞ্জের জেল সুপার স্ট্যান্ড রিলিজ

১১

কটিয়াদীতে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

১২

হাওরে ধানহারা কৃষকের কোরবানিহীন ঈদ

১৩

বিয়ে বাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

১৪

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

১৫

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

১৬

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

১৭

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

১৮

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

১৯

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

২০