করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৯ মে ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

[ppsp_buttons]

​মা থাকেন ঢাকায়, দিনরাত এক করে কাজ করেন পোশাক কারখানায়। বাবা মানসিক অসুস্থ। তাই পাঁচ বছরের ছোট্ট কন্যাসন্তানটির নিরাপদ আশ্রয় ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জের রৌহা গ্রামে, নানির কোলে। কিন্তু সেই চেনা গ্রামেই যে ওত পেতে ছিল এমন এক নির্মমতা, তা কে জানত!

​আম দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে করিমগঞ্জ থানার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা (সরকার বাড়ি) গ্রামে এই ঘটনা ঘটে।

​এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বাদী হয়ে বুধবার (২৭ মে) রাতে প্রতিবেশী মো. অভির (৩০) বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অভি একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার (২৮ মে) রাতেই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের নিজ বাড়ি থেকে অভিকে আটক করে পুলিশ। পরে আজ শুক্রবার (২৯ মে) মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে অন্য বাচ্চাদের মতো বাড়ির পাশে আম কুড়াতে বের হয়েছিল ওই শিশু। এ সময় প্রতিবেশী যুবক অভি তাকে আম দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজের বৈঠকখানায় (বাংলা ঘরে) নিয়ে যায়। সেখানে ঘরের ভেতর নিয়ে সে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

​ঠিক ওই সময় শিশুটির এক খেলার সাথি (মামাতো ভাই) ঘরের বাইরে থেকে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। বাচ্চার চিৎকারে নানি ও আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। লোকজন ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করার আগেই অভিযুক্ত অভি দৌঁড়ে পালিয়ে যায়।

​কান্নাজড়িত কণ্ঠে শিশুটির নানি বলেন, মা-বাবা কাছে না থাকায় নাতনিটাকে বুকে আগলে রাখতাম। আম দেওয়ার কথা বলে ওরে ঘরের ভেতর নিয়ে এমন সর্বনাশ করতে চাইল! আমরা গরিব মানুষ বলে কি বিচার পাব না? আমি এই পশুর কঠিন শাস্তি চাই।

​এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, শুক্রবার (২৯ মে) ভুক্তভোগীর নানী বাদী মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০