কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আওয়ামী লীগ ৫ - ayna247
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আওয়ামী লীগ ৫

[ppsp_buttons]

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা মোট ১৪টি পদের মধ্যে মোট ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোটগ্রহণের পর গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী সিনিয়র আইনজীবী মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে টানা ৬ষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে মোট ১১টি পদে প্রার্থী দিয়েছিলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তারা বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ীরা হলেন, সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি পদে এ.এম. ছাদ্দাদুল হক, লাইব্রেরী সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), অডিটর পদে মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য পদে মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

বাকি ৫টি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি পদে মুফতী মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ও মো. আবু সাইম এবং সদস্য পদে মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী মো. ইদ্রিস মিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা, এরপরই হত্যার নীল নকশা: জোবায়েদ হত্যার নেপথ্যের কারণ

কিশোরগঞ্জে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ ও মশক নিধন

করিমগঞ্জে বৃদ্ধা ভিক্ষুককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

‘এই ঘোষণা দিতে বুকের পাটা লাগে, বাপের বেটা হওয়া লাগে’— জিয়াউর রহমানকে নিয়ে এমপি ফজলুর রহমান

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত ১

করিমগঞ্জে আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এক রাকাতের পরেই মুষলধারে বৃষ্টি: ভিজে একাকার শরীর, তবু শেষ মুহূর্ত পর্যন্ত মাঠ ছাড়েনি শোলাকিয়ার মুসল্লিরা

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরল ৩টি তাজা প্রাণ

প্রতিকূলতা পেরিয়ে কিশোরগঞ্জে ঘরে উঠল সাড়ে ৬ লাখ টন বোরো ধান: উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতির আড়ালে কৃষকের কান্না

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

১০

মসজিদের ভেতরে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেপ্তার

১১

সুরের জাদুতে মুগ্ধ করে জেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে সেরা ক্ষুদে শিল্পী সামিহা

১২

অষ্টগ্রামে নদী ভাঙন থেকে অলওয়েদার সড়ক ও গ্রাম রক্ষায় সাংসদ ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু

১৩

অটোরিকশার ধাক্কায় আহত তিন বছরের ফারিসা; সহযোগিতার আবেদন

১৪

চাকরির নামে রাশিয়ায় পাচার: ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

১৫

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

১৬

কিশোরগঞ্জে বিক্ষোভ: শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের বিচার দাবি

১৭

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে সামিহা প্রথম

১৮

​‘টিকা ও সিরিঞ্জ নিয়ে সংবাদের জন্যই ওএসডি হয়েছি’, স্বীকার করলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

১৯

কিশোরগঞ্জে দুদকের কর্মশালা: ‘শুধু আইন দিয়ে নয়, দুর্নীতি রুখতে চাই সামাজিক আন্দোলন’

২০